শিক্ষক-কর্মকর্তা নেবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়

২৬ জানুয়ারি ২০২৪, ০৯:২০ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
শিক্ষক-কর্মকর্তা নেবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়

শিক্ষক-কর্মকর্তা নেবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি ৮ পদে শিক্ষক ও কর্মকর্তা নেবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে, কুরিয়ার বা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

১. পদের নাম: অধ্যাপক
পদ সংখ্যা: ৫টি (আল কোরআন অ্যান্ড ইসলামীক স্টাডিজ ১টি, দাওয়াহ অ্যান্ড ইসলামীক স্টাডিজ ১টি, আরবি ভাষা ও সাহিত্য ১টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১টি, ইসলামীক স্টাডিজ ১টি)
বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

২. পদের নাম: সহযোগী অধ্যাপক
পদের সংখ্যা: ২টি (বাংলা ১টি ও ইংরেজি ১টি)
বেতন: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)

৩. পদের নাম: সহকারী অধ্যাপক
পদের সংখ্যা: ২টি (আল কোরআন অ্যান্ড ইসলামীক স্টাডিজ ১টি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১টি) 
বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

৪. পদের নাম: রেজিস্ট্রার
পদের সংখ্যা: ১টি
বয়স: অনূর্ধ্ব ৫০ বছর
বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

৫. পদের নাম: পরীক্ষা নিয়ন্ত্রক
পতের সংখ্যা: ১টি
বয়স: অনূর্ধ্ব ৫০ বছর
বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

৬. পদের নাম: মাদরাসা পরিদর্শক
পদের সংখ্যা: ১টি
বয়স: অনূর্ধ্ব ৫০ বছর
বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

৭. পদের নাম: পরিচালক (অর্থ ও হিসাব)
পদের সংখ্যা: ১টি
বয়স: অনূর্ধ্ব ৫০ বছর
বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

৮. পদের নাম: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
পদের সংখ্যা: ১টি
বয়স: অনূর্ধ্ব ৫০ বছর
বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

আরও পড়ুন: স্নাতক শিক্ষার্থীদের বিনামূল্যে আইটি প্রশিক্ষণের সুযোগ, সঙ্গে থাকছে চাকরি

আবেদন ফি: এক হাজার টাকা। প্রার্থীকে ‘রেজিস্ট্রার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়’, অগ্রণী ব্যাংক, সাতমসজিদ রোড শাখা, ঢাকার অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে ১ হাজার টাকা মূল্যের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। 

আবেদনের প্রক্রিয়া: প্রতিটি পদে আবেদনের ক্ষেত্রে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদপত্রের সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আবেদন ফরম পূরণ করে প্রার্থীকে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে বা সরাসরি  পৌঁছাতে হবে এই ঠিকানায়- ‘রেজিস্ট্রার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, বাড়ি নম্বর-১২৪/২২, ব্লক-এ, সড়ক নম্বর-০৩, পশ্চিম ধানমন্ডি, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা-১২৩১’। 

 বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence