ক্যারিয়ার গড়ুন বাংলাদেশ ব্যাংকে, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

২১ জানুয়ারি ২০২৪, ১১:৪৬ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
ক্যারিয়ার গড়ুন বাংলাদেশ ব্যাংকে

ক্যারিয়ার গড়ুন বাংলাদেশ ব্যাংকে © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১৬ ও ১৯তম গ্রেডে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

১. পদের নাম: ফায়ার কন্ট্রোল অপারেটর (পুরুষ)
পদসংখ্যা: ৩ (কম/বেশি হতে পারে)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত ৬ মাস মেয়াদি ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের চাকরির অভিজ্ঞতা। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

২. পদের নাম: ফায়ার ফাইটার (পুরুষ)
পদসংখ্যা: ৬ (কম/বেশি হতে পারে)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত ৬ মাস মেয়াদি ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স পাস। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ফায়ার কন্ট্রোল অপারেটর (পুরুষ) পদের ক্ষেত্রে বরিশাল, ঝালকাঠি, খুলনা, রাজবাড়ী ও রাজশাহী জেলার প্রার্থী ছাড়া অন্য সব জেলার স্থায়ী বাসিন্দা ও ফায়ার ফাইটার (পুরুষ) পদের ক্ষেত্রে সব জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধার সন্তান/নাতি প্রার্থীদের ক্ষেত্রে উভয় পদেই সব জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: সমন্বিত ৮ ব্যাংকে নতুন নিয়োগ, পদ ৫০৮

বয়সসীমা: আগামী ১১ জানুয়ারি, ২০২৪ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ–সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফরমে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোনো আবেদন ফি প্রদান করতে হবে না।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

জাপান যাওয়া হলো না নিঝুমের, সড়কেই ঝরল প্রাণ
  • ০৭ নভেম্বর ২০২৬
ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা?
  • ০৭ নভেম্বর ২০২৬
ট্রেনের ছাদে উঠে প্রাণটাই হারালেন স্কুলশিক্ষক 
  • ০৭ নভেম্বর ২০২৬
ক্ষোভে ফুঁসছে ইউরোপ: নেপথ্যে কারণ কী?
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’
  • ০৭ নভেম্বর ২০২৬
স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950