সেনাবাহিনীতে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন বিবাহিতরাও

২০ জানুয়ারি ২০২৪, ০২:৫৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি ৮৩তম ডিএসএসসি (এএমসি) এবং ৬৯তম ডিএসএসসি (এডিসি) কোর্সে লোকবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম:  ৮৩তম ডিএসএসসি (এএমসি) এবং ৬৯তম ডিএসএসসি 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম):
ক। আর্মি মেডিকেল কোর (এএমসি) - (পুরুষ/মহিলা)

১। এমবিবিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ)।

২। ইন্টার্ণশীপ সম্পন্নকারী।

৩। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫.০০।
খ) ইংরেজী মাধ্যম: 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ৩টি তে 'এ' গ্রেড, ৩টি তে 'বি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যুনতম ১টি তে 'এ' গ্রেড, ১টি তে 'বি' গ্রেড।

খ। আর্মি ডেন্টাল কোর (এডিসি) - (পুরুষ/মহিলা):
১। বিডিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ)।

২। ইন্টার্ণশীপ সম্পন্নকারী।

৩। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫.০০।
খ) ইংরেজী মাধ্যম: 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ৩টি তে 'এ' গ্রেড, ৩টি তে 'বি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যুনতম ১টি তে 'এ' গ্রেড, ১টি তে 'বি' গ্রেড।

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।
বয়স: ০১ জুলাই ২০২৪ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)

আরও পড়ুন: অফিসার ক্যাডেট নেবে নৌবাহিনী, এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন

বৈবাহিক অবস্থা
ক। পুরুষ: অবিবাহিত। তবে, ০১ জুলাই ২০২৪ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন। 
খ। মহিলা: অবিবাহিতা/বিবাহিতা

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

 

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬