১১ গোলের ঝড়ে খাগড়াছড়ির মেয়েদের দাপুটে জয়

০৮ আগস্ট ২০২৬, ০৭:১৪ PM
খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি

খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি © সংগৃহীত

খেলার মাঠে গোলের ঝড় তুলেছে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি। উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত নৈপুণ্যে মহালছড়ি স্বপ্নবিলাস প্রমিলা স্পোর্টস একাডেমিকে ১১-০ গোলে বিধ্বস্ত করে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে শুভসূচনা করেছে স্বাগতিক দল।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াদুদ ভূঁইয়া বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। তরুণদের মাদকের নেশা থেকে বেরিয়ে এসে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে নারী ফুটবলারদের এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লিগ পদ্ধতিতে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাঁচটি প্রমিলা দল। উদ্বোধনী ম্যাচে মাঠে নামে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি ও মহালছড়ি স্বপ্নবিলাস প্রমিলা স্পোর্টস একাডেমি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খাগড়াছড়ি। একের পর এক আক্রমণে মহালছড়ির রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১১-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি।

টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক কাউন্সিলর আনিসুল আলম চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও ফুটবলপ্রেমীরা।

জমকালো আয়োজনে নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ২৯ আগস্ট ২০২৬
মেধার পাশাপাশি দায়িত্বশীল ও মানবিক মানুষ হতে হবে: ইউজিসি চে…
  • ২৯ আগস্ট ২০২৬
রুয়েটের জমি পুনরুদ্ধারে দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • ২৯ আগস্ট ২০২৬
এনসিপি-কওমি ছাত্রদের পাল্টাপাল্টি কর্মসূচি—শিল্পকলায় কোনো প…
  • ২৯ আগস্ট ২০২৬
এআই ব্যবহার করে রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
  • ২৯ আগস্ট ২০২৬
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ …
  • ২৯ আগস্ট ২০২৬