মাদ্রাসায় যেতে অনিচ্ছা, পালাতে গিয়ে কার্নিশে আটকা ১২ বছরের ইয়াসমিন

০৮ আগস্ট ২০২৬, ০৭:০০ PM
মাদ্রাসায় যেতে অনিচ্ছা, পালাতে গিয়ে কার্নিশে আটকা ১২ বছরের ইয়াসমিন

মাদ্রাসায় যেতে অনিচ্ছা, পালাতে গিয়ে কার্নিশে আটকা ১২ বছরের ইয়াসমিন © টিডিসি

ফেনী শহরের হাজারী রোডের দারুল নাজাত মহিলা মাদ্রাসার ভবনের জানালার কার্নিশে ১২ বছরের এক শিক্ষার্থীকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে সে ভবনের কার্নিশে উঠেছিল, তা নিয়ে ঘটনাস্থলে তৈরি হয় কৌতূহল।

আজ শনিবার (৮ আগস্ট) দুপুরে মাদ্রাসা ভবনের জানালার কার্নিশ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইয়াসমিন আক্তারকে উদ্ধার করে ফেনী ফায়ার সার্ভিস।

উদ্ধার হওয়া ইয়াসমিন আক্তার (১২) ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকার দুবাইপ্রবাসী আবদুস শুক্কুরের মেয়ে। ঘটনাটি ঘিরে মাদ্রাসা এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও কৌতূহল তৈরি হলেও পরে শিক্ষার্থীকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইয়াসমিন ইতিপূর্বে প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করলেও সম্প্রতি তার মা জেসমিন আক্তার তাকে দারুল নাজাত মহিলা মাদ্রাসায় এনে চতুর্থ শ্রেণিতে ভর্তি করান। তবে মাদ্রাসায় পড়ার অনিচ্ছা থাকায় সে প্রায়ই সেখান থেকে পালানোর চেষ্টা করতো।

শনিবার সকালে তার খালাতো ভাই তাকে পুনরায় মাদ্রাসায় দিয়ে যান। এর কিছুক্ষণ পরই সে মাদ্রাসা থেকে পালানোর উদ্দেশ্যে ভবনের জানালার কার্নিশে উঠে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে উদ্ধার করেন।

এ বিষয়ে ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মামুন মিয়া জানান, শনিবার দুপুর ১২টার দিকে শহরের হাজারী রোড এলাকার একটি ভবনের কার্নিশে এক শিশু আটকে থাকার খবর পান তারা। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ফায়ারফাইটার আবদুল্লাহ আল মুন শিশুটিকে নিরাপদে কার্নিশ থেকে নিচে নামিয়ে আনেন। উদ্ধার শেষে শিশুটিকে পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬