ভাতিজাকে জাল সনদে চাকরি দেওয়ার অভিযোগ, মাদরাসা সুপার গ্রেপ্তার

২৪ জুলাই ২০২৬, ০২:৪৬ PM
গ্রেফতারকৃত সাইদুর রহমান

গ্রেফতারকৃত সাইদুর রহমান © সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় এক মাদরাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাইদুর রহমান ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসার সুপার পদে রয়েছেন।

জানা যায়, জাল সনদের ভিত্তিতে ওই মাদরাসায় একজন শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি কুড়িগ্রাম আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয় সিআইডিকে। তদন্ত শেষে সিআইডি আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার সমন জারি করেন।

তবে সমন পাওয়ার পরও তিনি আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

অ‌ভিযোগ রয়েছে, মাদরাসার সুপার সাইদুর রহমান এনটিআরসিএ সনদ জালিয়াতির মাধ্যমে নিজের ভাতিজা মো. মোস্তাফিজুর রহমানকে সহকারী মৌলভী পদে তার মাদরাসায় নিয়োগ দেন। নিয়োগের বিনিময়ে তিনি ভাতিজার কাছ থেকে ভূরুঙ্গামারী পাবলিক ক্লাবের পূর্ব পাশে অবস্থিত বাড়ি-দোকানসহ প্রায় তিন শতক জমি লিখে নেন। এর আগেও নিয়োগ-সংক্রান্ত একটি মামলায় সাইদুর রহমান গ্রেফতার হয়েছিলেন।

এ বিসয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন গণমাধ্যমে বলেন, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

শেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচন…
  • ০৭ নভেম্বর ২০২৬
সফটওয়্যার ব্যবহারে ৬ জেলার কর্মকর্তাদের প্রশিক্ষণ ১০ নভেম্বর
  • ০৭ নভেম্বর ২০২৬
কুইজ ও লটারিতে অংশ নিয়ে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, করবেন…
  • ০৭ নভেম্বর ২০২৬
টেকনাফের দুর্গম পাহাড়ে তিন মরদেহের খোঁজে অভিযান, লাশ পায়নি …
  • ০৭ নভেম্বর ২০২৬
নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতে বরের চেহারা গোপন, পরিচয় জানতে…
  • ০৭ নভেম্বর ২০২৬
পদত্যাগ হঠাৎ করে করিনি, আমার ওপর চাপ ছিল: সামান্তা শারমিন
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950