মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজি হলেন মোজাম্মেল হোসেন খান

০২ আগস্ট ২০২৬, ০৬:১২ PM
মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান।

মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান। © সংগৃহীত

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদ থেকে অতিরিক্ত সচিব মো. উবায়দুল হককে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদরাসাহ এডুকেশন’ স্কিমের স্কিম পরিচালকের অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।

অফিস আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬