ফিল্ড কমপ্লায়েন্স অফিসার নিয়োগে আবেদন চলছে নগদ লিমিটেডে © টিডিসি সম্পাদিত
মোবাইলে আর্থিক লেনদেনকারী ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ফিল্ড কমপ্লায়েন্স অফিসার’ পদে ৭ কর্মী নিয়োগে ৪ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড;
পদের নাম: ফিল্ড কমপ্লায়েন্স অফিসার;
পদসংখ্যা: ৭টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ২২ বছর হতে হবে;
কর্মক্ষেত্র: অফিসে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আরও পড়ুন: ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ব্যাংক, আর্থিক পরামর্শ, ফিনটেক স্টার্টআপ বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠান, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম