ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠান, আবেদন ২০ আগস্ট পর্যন্ত

০২ আগস্ট ২০২৬, ০৫:৫০ PM
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগে আবেদন চলছে ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডে

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগে আবেদন চলছে ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডে © সংগৃহীত

জনবল নিয়োগ ব্জ্ঞিপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন অবকাঠামো অর্থায়ন প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)। প্রতিষ্ঠানটি ‌‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সদ্য স্নাতক সম্পন্নকারী প্রার্থীও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড;

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন: ৮৪,০০০ টাকা। চাকরির দুই বছর সফলভাবে সম্পন্নের পর সিনিয়র অফিসার পদে পদোন্নতি দেওয়া হবে এবং মাসিক বেতন হবে ১,১২,০০০ হাজার টাকা;

আরও পড়ুন: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (২০ আগস্ট ২০২৬ তারিখে);

আবেদনের যোগ্যতা—

*ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ অথবা ৫ স্কেলে ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে;

আরও পড়ুন: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

সূত্র: বিআইএফএফএলের অফিশিয়াল ওয়েবসাইট

পরের বছর যেন বলতে পারি—‘অন্তত একটি বিচারের অপেক্ষার অবসান হ…
  • ০৭ অক্টোবর ২০২৬
নোবেলজয়ী বিজ্ঞানীদের যে উদ্ভাবন বদলে দিতে পারে কোটি কোটি স্…
  • ০৭ অক্টোবর ২০২৬
কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬