প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রথম ধাপে অংশ নেবেন ৩ লাখ ৬০ হাজার চাকরি প্রার্থী

০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

আগামী শুক্রবার (৮ ডিসেম্বর) ৩ বিভাগের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, তিন বিভাগের ১৮টি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।  মোট ৫৩৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জানিয়েছেন, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সংক্রান্ত সকল প্রকার সামগ্রী ইতোমধ্যে জেলায় পাঠিয়ে দেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পাদনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে পরীক্ষা সংক্রান্ত জরুরি প্রয়োজনে সংশ্লিষ্টদের ০২৫৫০৭৪৯৬৯ নাম্বারে যোগাযোগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে এ পরীক্ষা স্থগিতের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত আবেদন জমা দিয়ে ‘নিরাপত্তা শঙ্কা’ ও ‘যাতায়াত ঝুঁকি’র কথা উল্লেখ করে পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছেন কয়েকজন প্রার্থী। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ‘প্রাথমিক শিক্ষক নিয়োগ-২০২৩ (প্রথম ধাপ) পরীক্ষার্থীদের পক্ষে’ মো. আশরাফুল ইসলাম নামে এক প্রার্থী এ আবেদন করেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা আবেদনটি গ্রহণ করে, তা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে উপস্থাপন করবেন বলে প্রার্থীদের জানিয়েছেন।

নিয়োগ প্রার্থীদের আবেদনের পরেই এদিন বিকেলে নিয়োগের পরীক্ষা ৮ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে জানিয়ে ‘সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ছাত্রদল নেতা সুজন আলী জোয়াদ্দ…
  • ০৭ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে মেসির নীরবতা, আলোচনা তুঙ্গে
  • ০৭ নভেম্বর ২০২৬
৩৫২ বারের প্রচেষ্টায় মিলল চাকরি, তবুও নাখোশ যুবক 
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রতি ইউনিয়নে নিয়োগ দেওয়া হবে নারী গ্রাম পুলিশ, থাকবে ৬ মাস…
  • ০৭ নভেম্বর ২০২৬
বিএমইউর রেসিডেন্সি প্রোগ্রামে সুযোগ পেলেন ১১২৪ চিকিৎসক, চার…
  • ০৭ নভেম্বর ২০২৬
হলো না রোমাঞ্চকর সমাপ্তি, বৃষ্টিবিঘ্নিত জয় ভারতের
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950