প্রাথমিক ও ব্যাংকের পরীক্ষা একই সময়ে, বিপাকে চাকরিপ্রার্থীরা

০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০২ PM

© সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের প্রথম পর্বের লিখিত পরীক্ষা ও ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (সাধারণ) পদের লিখিত পরীক্ষা একই দিনে পড়েছে। আগামী ৮ ডিসেম্বর বড় দুটি চাকরির পরীক্ষার সূচি একই দিনে একই সময়ে হওয়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের প্রথম পর্বের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর। গত ২১ নভেম্বর সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিমন্ত্রী জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, প্রথম পর্বে ১৮টি জেলার ৫৩৫ কেন্দ্রে সকাল ১০টা থেকে এক ঘণ্টার এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পর্বের পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭। এদিকে, প্রাথমিক পরীক্ষার তারিখ ঘোষণার পর গত মঙ্গলবার ব্যাংকার্স সিলেকশন কমিটি সমন্বিত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (সাধারণ) পদের লিখিত পরীক্ষার জন্য ৮ ডিসেম্বর তারিখ ঘোষণা করে। বাংলাদেশ ব্যাংকের

নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইটে বলা হয়েছে, ৯২২ শূন্য পদে লিখিত পরীক্ষা ৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের ছয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৫৭৪। প্রাথমিকের ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ প্রার্থীর মধ্যে অনেকের ব্যাংকের পরীক্ষা একই দিনে পড়েছে। একই সময়ে পরীক্ষা হওয়ায় অংশগ্রহণ করতে পারবেন না তারা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থীরা। 

গতকাল বৃহস্পতিবার সিনিয়র অফিসার পদের পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের জন্য ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের পরিচালক ও সচিব বরাবর আবেদন করেছেন পরীক্ষার্থীরা।

আবেদনপত্রে বলা হয়েছে, 'আমরা সমন্বিত ১০টি ব্যাংকের সিনিয়র অফিসার ও প্রাথমিকের সহকারী শিক্ষক পদের পরীক্ষার্থী। দুটি চাকরিই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। কিন্তু দুটির পরীক্ষা একই দিনে নির্ধারিত হওয়ায় আমরা বিপাকে পড়েছি। আমাদের সুবিধার কথা বিবেচনা করে সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি।'

রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ছাত্রদল নেতা সুজন আলী জোয়াদ্দ…
  • ০৭ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে মেসির নীরবতা, আলোচনা তুঙ্গে
  • ০৭ নভেম্বর ২০২৬
৩৫২ বারের প্রচেষ্টায় মিলল চাকরি, তবুও নাখোশ যুবক 
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রতি ইউনিয়নে নিয়োগ দেওয়া হবে নারী গ্রাম পুলিশ, থাকবে ৬ মাস…
  • ০৭ নভেম্বর ২০২৬
বিএমইউর রেসিডেন্সি প্রোগ্রামে সুযোগ পেলেন ১১২৪ চিকিৎসক, চার…
  • ০৭ নভেম্বর ২০২৬
হলো না রোমাঞ্চকর সমাপ্তি, বৃষ্টিবিঘ্নিত জয় ভারতের
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950