সরকারিভাবে ফিজিতে উচ্চ বেতনে কর্মী নিয়োগ, আবেদন শেষ ২৪ সেপ্টেম্বর

২১ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM
সরকারিভাবে ফিজিতে উচ্চ বেতনে কর্মী নিয়োগ

সরকারিভাবে ফিজিতে উচ্চ বেতনে কর্মী নিয়োগ © সংগৃহীত

সরকারিভাবে ফিজিতে পুরুষ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রতিষ্ঠানটির মাধ্যমে জরুরি ভিত্তিতে ২১ ক্যাটাগরির পদে মোট ৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

বোয়েসেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিজিতে মোট ২১ ক্যাটাগরির পদে  ৬৬ জন কর্মী নেওয়া হবে। প্রতিটি পদের জন্য বেতন ভিন্ন ভিন্ন। ঘণ্টায় সর্বনিম্ন ৫ ফিজিয়ান ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ৭ ফিজিয়ান ডলার পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় মাসে প্রায় ৫০,০০০ থেকে ৭০,০০০ টাকা।

সব সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সুদান ফেরতদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের জন্য বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রতি সপ্তাহে কমপক্ষে ৪০ থেকে ৪৮ ঘণ্টা কাজ করতে হবে।

চাকরির শর্ত
১.ইংরোজি ইংরেজীতে কথা বলা জানতে হবে;
২. চাকরি ২ বছরের জন্য চুক্তিভিত্তিক, তবে নবায়নযোগ্য;
৩. প্রয়োজনীয় আসবাবসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে;
৪. প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি দেবে;
৫. খাবারের ব্যবস্থা নিজেকে করত হবে;
৬. চাকরিতে যোগ দেওয়ার বিমানভাড়া কর্মীকে বহন করতে হবে এবং চাকরি শেষে দেশে ফিরে আসার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে;
৭. অন্যান্য শর্ত ফিজির শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

আরও পড়ুন: শিক্ষক নিচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

ফি: নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ৪১,৭৬০ টাকা ফিজি ইমিগ্রেশন ফি, ভিসা ভ্যারিফিকেশন ফি, ওয়ার্কপারমিট প্রসেসিং ফি বাবদ ২৫,০০০ টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য ফি প্রদান করতে হবে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেলকে কোনও প্রকার ফি প্রদান করতে হয় না।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি ও অন্যান্য তথ্য পূরণ করে বোয়েসেলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে কিজ্ঞপ্তিটি দেখুন এখানে। 

আবেদন ফরমের জন্য এখানে ক্লিক করুন।

এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬