আরও ৩ বিভাগে প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

২২ মার্চ ২০২৩, ০৬:০৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২২ AM

© ফাইল ছবি

আলাদাভাবে আরও তিনটি বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ বুধবার (২২ মার্চ) বিকেলে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগামী ৩০ মার্চ থেকে এই আবেদন শুরু হবে। আবেদনের শেষ সময় ১৪ এপ্রিল পর্যন্ত। টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি ২২০ টাকা। 

আরও পড়ুন: প্রাথমিকের ছুটি নিয়ে যা জানা গেল

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩তম গ্রেডে অস্থায়ী পদে নিয়োগের জন্য রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল উপজেলা/থানার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন।

 

 

আবেদনের জন্য প্রার্থীদেরকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। সাধারণ প্রার্থীদের বয়স ১৪ এপ্রিল ২০২৩ পর্যন্ত ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত সময় পর্যন্ত সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আরও পড়ুন: রাবির হলে ‘খরচ কমাতে’ মুরগির পরিবর্তে গরুর মাংস

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই তিন বিভাগে আবেদনের শেষ সময় ২৪ মার্চ। এবছর আগের মতো একযোগে সারাদেশে বিজ্ঞপ্তি প্রকাশ না করে বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
২ মাসের মাথায় চুয়েটের উপাচার্য পরিবর্তন, আন্দোলনে শিক্ষার্থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা, সমঝোতা চুক্তি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬