সমন্বিত ৯ ব্যাংকে অফিসার নিয়োগের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬,৮৯২

২২ মার্চ ২০২৩, ০২:৩৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © লোগো

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত ৯ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের ২০২০ সালভিত্তিক অফিসার (জেনারেল) পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বাংলাদেশ ব্যাঙকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমন্বিত নয়টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের দশম গ্রেডের অফিসার (জেনারেল) ১০ম গ্রেড (JOB ID 10147) এর ১ হাজার ৭৬৩টি পদের বিপরীতে প্রিলিমিনারি পরীক্ষায় ১৬ হাজার ৮৯২ জন উত্তীর্ণ হয়েছেন। 

উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখ শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য নতুন প্রবেশপত্র দেওয়া হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: পরীক্ষার পরের দিন সহকারী জজ নিয়োগের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৮২।

লিখিত পরীক্ষার কেন্দ্র, আসনবিন্যাস ও পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখতে ক্লিক করুন এখানে

২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২০ এপ্রিল ২০২৬
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬