পরীক্ষার পরের দিন সহকারী জজ নিয়োগের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৮২

১৯ মার্চ ২০২৩, ০৭:৩৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশb

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশb © লোগো

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীনে ২০২৩ সালের সহকারী জজ নিয়োগের ১৬শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মোট ১ হাজার ৮২ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। আজ রবিবার বিকেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

বিজেএসসি বলছে, প্রকাশিত ফলাফলে কোনো ভুল বলে পরিলক্ষিত হলে বা যুক্তিসংগত প্রয়োজনে কমিশন তা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে।

এর আগে গতকাল শনিবার রাজধানীর তিনটি কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৫ হাজার ৬০০ জন নিয়োগপ্রত্যাশী অংশগ্রহণ করেন।

পরীক্ষার পরের দিন আজ বিকেলে উত্তীর্ণ প্রার্থীদের ফল প্রকাশ করল বিজেএসসি। এদিকে, লিখিত পরীক্ষা আগামী মে মাসে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। বিজেএস পরীক্ষার ফলাফল বিজেএসসির ওয়েবসাইটে www.bjsc.gov.bd দেখা যাবে।

জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬