গুলিস্তান বিস্ফোরণে নিহত বেড়ে ২১

০৯ মার্চ ২০২৩, ০৯:০৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
বিস্ফোরণ

বিস্ফোরণ © সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়াল। ৭ মার্চ বিকেলে বিস্ফোরণের ঘটনায় মুসা হায়দার (৪৫) নামে আরও একজনের মৃত্যু ‍হয়েছে।

বুধবার (৮ মার্চ) রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন মো. মুসার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তিনি জানান, ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ড মেইল এইচডিইউতে ৯৮ শতাংশ পোড়া নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সিদ্দিক বাজারে আগুনের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে মুসা নামের আরও একজনের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া থানার নয়াপাড়া গ্রামে।

গত মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন্স স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের সাততলা ও পাঁচতলা দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। কুইন্স মার্কেটের সাততলা ভবনটির বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয়তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের প্রথম দিনে ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। দ্বিতীয় দিনের অভিযানে ধ্বংস্তুপ থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

ট্যাগ: রাজধানী
শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পর…
  • ১১ আগস্ট ২০২৬
নদীর ভাঙনে হুমকির মুখে প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে শিক্ষার্থী…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে যারা ভালো করেনি, তাদের ভালোবেসে বলুন—তোমরা আগামীর …
  • ১১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিড…
  • ১১ আগস্ট ২০২৬
এনটিআরসিএ’র মাধ্যমে স্বচ্ছ নিয়োগসহ ৩ দাবিতে নবম শিক্ষক নিয়ো…
  • ১১ আগস্ট ২০২৬
১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
  • ১১ আগস্ট ২০২৬