কনস্টেবল নিয়োগ: প্রতারণা চক্রের ফাঁদে পা না দিতে সর্তকতা

০৩ মার্চ ২০২৩, ০৫:৩৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
পুলিশ হেডকোয়ার্টার্স

পুলিশ হেডকোয়ার্টার্স © সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পুলিশ হেডকোয়ার্টার্স। ২০২২ সালের ২ ডিসেম্বর এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ পদে চাকরির জন্য কোনো প্রতারণা চক্রের ফাঁদে পা না দিতে সতর্ক করে নতুন এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবছরের ৫ ফেব্রুয়ারি কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু হয়। নিয়োগ পরীক্ষা আধুনিকায়ন করে নিয়োগ পদ্ধতি অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে সাতটি ধাপে সম্পন্ন করা হচ্ছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যেতে পারে।

আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একজন প্রার্থীকে তার নিজ যোগ্যতায় প্রতিটি ধাপে উত্তীর্ণ হতে হয়। এক্ষেত্রে নিয়োগ পদ্ধতির কোনো ধাপে কোনো প্রার্থীকে উত্তীর্ণ করা বা কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই। একজন প্রার্থী নিজ যোগ্যতায় শুধুমাত্র সরকারি ফি দেওয়ার মাধ্যমে চাকরি পেয়ে থাকেন। প্রতারকচক্র কর্তৃক কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন/ফাঁদে পা না দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স হতে সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে প্রতারণার কৌশল অবলম্বনের খবর পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা ৯৯৯ নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬
১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্…
  • ১০ আগস্ট ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে ২ দিন আগে প্রাণ হারানো সেই শিহাব পেল জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল কৃষককন্যা পারজানা
  • ১০ আগস্ট ২০২৬