ইরিতে চাকরি, যাতায়াত-মাতৃত্বকালীন ভাতা ছাড়াও আছে স্বাস্থ্যবিমা সুবিধা।

০১ মার্চ ২০২৩, ১০:৪৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
ইরিতে চাকরি

ইরিতে চাকরি © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি)। প্রতিষ্ঠানটি বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট-গ্রেইন কোয়ালিটি পদে লোকবল নেবে। আগ্রহীরা ১২ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম
অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট-গ্রেইন কোয়ালিটি

যোগ্যতা
অ্যাগ্রিকালচার/বায়োকেমিস্ট্রি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিসহ গ্রেইন কোয়ালিটি অ্যানালাইসিসে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা। অথবা গ্রেইন কোয়ালিটি, নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ গ্রেইন কোয়ালিটি অ্যানালাইসিসে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

পদসংখ্যা
নির্ধারিত নয়

বেতন
মাসিক মূল বেতন ৫৪,৮৮৩-১,০১,১৬৭ টাকা। 

আরও পড়ুন: এসএসসি পাসে সেনাবাহিনীতে চাকরি

অন্যান্য সুযোগ-সুবিধা
মূল বেতনের ৩০ শতাংশ বাসাভাড়া, যাতায়াত ভাতা ১২ হাজার টাকা, দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, মাতৃত্বকালীন ভাতা মাসে ২ হাজার টাকা (৯ মাস) ও বছরে ১৬ হাজার ডলারের স্বাস্থ্যবিমা সুবিধা আছে।

কর্মস্থল
বিআরআরআই গ্রেইন কোয়ালিটি ল্যাব, গাজীপুর।

আবেদনের জন্য এখানে ক্লিক করুন

মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬