১৩ থেকে ২০তম গ্রেডে নিয়োগ দেবে বাণিজ্য মন্ত্রণালয়

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরির সুযোগ © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত পাঁচটি শূন্য পদে ৫৭ জনকে নিয়োগ দেবে। আবেদন গ্রহণ ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় শুরু হয়ে চলবে ২ মার্চ বিকাল ৫টা পর্যন্ত।

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১১
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

৩. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, পদ সংখ্যা ২৬টি

৪. পদের নাম:
অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৮
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা:এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩২
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বয়সসীমা
৩১ জানুয়ারি ২০২৩ তারিখে ১৮ থেকে ৩২ বছর। কোটায় ৩২ বছর।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা mincom.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

লা লিগায় শিরোপা জেতার পথে বার্সেলোনা
  • ২৬ এপ্রিল ২০২৬
টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ল ম্যান…
  • ২৬ এপ্রিল ২০২৬
প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
  • ২৬ এপ্রিল ২০২৬
টেবিলে বসা নিয়ে বিয়েবাড়িতে বর ও কনেপক্ষের সংঘর্ষ, অতঃপর ...
  • ২৬ এপ্রিল ২০২৬
শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে— রাবি অধ্য…
  • ২৫ এপ্রিল ২০২৬
জাকসুর উদ্যোগে জাবিতে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ২৫ এপ্রিল ২০২৬