ঢাকাকে নতুনভাবে জানাবে এম মামুনের ‘আদি অন্তে ঢাকা’

১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৮ PM
এম মামুন হোসেনের লেখা বই ‘আদি অন্তে ঢাকা’।

এম মামুন হোসেনের লেখা বই ‘আদি অন্তে ঢাকা’। © সংগৃহীত

ঢাকাকে কতটুকু জানি? ঢাকাকে কতটুকু চিনি? ঢাকায় থাকতে হলে ঢাকাকে চিনতে হবে, জানতে হবে- এমনটা নয়। তবে ঢাকাকে নতুনভাবে চেনাতে জানাতে এবারের বই মেলায় বেরিয়েছে ‘আদি অন্তে ঢাকা’ নামক একটি বই। এ নিয়ে অনেকটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বইটির লেখক এম মামুন হোসেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলায় এ বইটি নিয়ে এসেছে অনিন্দ্য প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

আরও পড়ুন: মেডিকেলে ভর্তি আবেদন শুরু ২৮ ফেব্রুয়ারি

ঢাকা হয়তো ইস্তাম্বুল, এথেন্স, বাগদাদ, রোম, লাহোর কিংবা দিল্লির মতো প্রাচীন নগরী নয়। কিন্তু ঢাকার পরতে পরতে নানা উপাখ্যান। কালের আবর্তনে ঢাকার আয়তন বাড়লেও বায়ান্ন বাজার তেপ্পান্ন গলির শহরের পরিচিতি আজও রয়ে গেছে। অলিগলির নামকরণ নিয়ে প্রচলিত আছে অনেক জনশ্রুতি, আবার কোনো কোনোটি সম্পর্কে রয়েছে সুস্পষ্ট ঐতিহাসিক তথ্য।

এছাড়াও নামের সঙ্গে অনেক এলাকার এখন আর কোনো মিল নেই। ‘আদি অন্তে ঢাকা’-এ বইয়ে ঢাকাকে নিয়ে আছে অজানা এক কাহিনি। এসব অজানা কাহিনী ও তথ্য জানতে হলে পড়তে হবে এম মামুন হোসেনের লেখা এ বইটি।

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দিচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিং কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবেন না জুডিশিয়াল সার্ভিস…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনে রাস্তায় চলবে স্বয়ংক্রিয় গাড়ি, আসছে নতুন আইন
  • ২৫ আগস্ট ২০২৬
সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর…
  • ২৫ আগস্ট ২০২৬