সভাপতিসহ বাংলা একাডেমির দুই পরিচালক করোনায় আক্রান্ত

০৩ এপ্রিল ২০২১, ০৯:৩৪ PM

© ফাইল ফটো

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান ও দুই পরিচালক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমির জনসংযোগ, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শামসুজ্জামান খান স্স্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ‘চার-পাঁচদিন’ ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পড়ুন: বন্ধ হচ্ছে বইমেলা

আক্রান্ত অপর দুজন হলেন- অমর একুশে বইমেলা সদস্য সচিব ও বাংলা একাডেমির বিক্রয়, বিপণন ও পুনর্মুদ্রণ বিভাগের পরিচালক ড. জালাল আহমেদ ও গ্রন্থাগার বিভাগের পরিচালক ড. মো. হাসান কবীর।

এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীও কয়েক সপ্তাহ ধরে নানা অসুস্থতায় ভুগছেন। অপরেশ কুমার বলেন, মহাপরিচালকও অসুস্থ। তবে তিনি কোভিডে আক্রান্ত নন। তার হার্টে রিং পরানো হয়েছে। এছাড়া উনার অনেক জটিলতা আছে। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

কারিগরি শিক্ষার্থীদের ৭১ শতাংশই পড়ছেন বেসরকারি প্রতিষ্ঠানে
  • ১৫ অক্টোবর ২০২৬
কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬