বইমেলায় পাওয়া যাচ্ছে আজহারির ‘ম্যাসেজ: আধুনিক মননে দ্বীনের ছোঁয়া’

০৩ এপ্রিল ২০২১, ১০:৩৪ AM
‘ম্যাসেজ : আধুনিক মননে দ্বীনের ছোঁয়া’

‘ম্যাসেজ : আধুনিক মননে দ্বীনের ছোঁয়া’ © সংগৃহীত

জনপ্রিয় ইসলামিক বক্তা ও ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আল আজহারির প্রথম বই ‘ম্যাসেজ : আধুনিক মননে দ্বীনের ছোঁয়া’ বইটি পাওয়া যাচ্ছে একুশে বই মেলায়। ২০২১ সালের অমর একুশে বইমেলায় লেখকের প্রথম এই বইটি গার্ডিয়ান পাবলিকেশন্স থেকে প্রকাশিত হচ্ছে।

নিজের লেখা প্রথম বই নিয়ে ড. মিজানুর রহমান আজহারি তার ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাস দেন। সেখানে বই সম্পর্কে তিনি বলেন, ‘নিজেকে বাংলা সাহিত্য দুনিয়ায় যুক্ত করতে পেরে ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। আমি আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে উম্মাহর সামনে ১২টি ম্যাসেজ তুলে ধরেছি। অধীর আগ্রহে অপেক্ষা করছি পাঠক ফিডব্যাকের।’

প্রসঙ্গত, ২৯৬ পৃষ্ঠার বইটির গায়ের দাম রাখা হয়েছে ২৭৫ টাকা। বইটি রকমারিতেও প্রি-অর্ডার করা যাচ্ছে।

ট্যাগ: বইমেলা
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫
  • ২৫ আগস্ট ২০২৬
শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়…
  • ২৫ আগস্ট ২০২৬
হল থেকে শিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে দুই লাখ টাকা দাবী
  • ২৫ আগস্ট ২০২৬
সিট বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভের ডাক
  • ২৫ আগস্ট ২০২৬
সাংবাদিকতায় স্নাতকোত্তর কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছ…
  • ২৫ আগস্ট ২০২৬
১১ দিন ডেঙ্গুর সঙ্গে লড়ে না ফেরার দেশে যবিপ্রবির আদিবা
  • ২৫ আগস্ট ২০২৬