বশেমুরবিপ্রবি শিক্ষার্থী মানিকের কাব্যগ্রন্থ ‘অণুরন’র মোড়ক উন্মোচন

৩০ জানুয়ারি ২০১৯, ০৬:৩৪ PM
কবি রুদ্র মানিকের প্রথম কাব্যগ্রন্থ ‘অনুরণ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান

কবি রুদ্র মানিকের প্রথম কাব্যগ্রন্থ ‘অনুরণ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী উদীয়মান কবি রুদ্র মানিকের প্রথম কাব্যগ্রন্থ ‘অনুরণ’র মোড়ক উন্মোচন করা হয়েছে। নবসাহিত্য প্রকাশনী কর্তৃক প্রকাশিত কাব্যগ্রন্থটি অমর একুশে গ্রন্থমেলার ৩০৬ নং স্টলে পাওয়া যাবে।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়া। এছাড়াও আইন বিভাগের শিক্ষক ড. রাজিউর রহমান,মানসুরা খানম সহ বিভাগটির অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মো. আব্দুল কুদ্দুস মিয়া বলেন ‘শিক্ষক হিসেবে এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আমার ছাত্র কাব্যগ্রন্থ রচনা করেছে, এটি সমগ্র আইন বিভাগের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’ আইন বিভাগের এই প্রবীণ শিক্ষক আশা করেন রুদ্র মানিক সাহিত্যক্ষেত্রে অত্যন্ত সফল হবেন।

আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিউর রহমান বলেন, ‘আমি এটা ভেবে অনুপ্রাণিত মাইকেল মধুসূদন দত্ত, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের পর আরেকজন আইন শিক্ষার্থীকে সাহিত্যক্ষেত্রে পাচ্ছি।’

উল্লেখ্য, রুদ্র মানিক স্কুলজীবন থেকেই কাব্যচর্চার সাথে জড়িত, মেধার স্বীকৃতিস্বরুপ সাহিত্যক্ষেত্রে বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন। এবছর কলকাতা বইমেলাতেও কয়েকটি কবিতা প্রকাশিত হয়েছে এই উদীয়মান কবির।

ট্যাগ: বইমেলা
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা হাতকাটা কাশেম ৫…
  • ২৫ আগস্ট ২০২৬
বাকৃবির উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির নতুন কো-অর্ডিনেটর অধ্যাপ…
  • ২৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনাসহ যে ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া…
  • ২৫ আগস্ট ২০২৬
হত্যা মামলায় যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী গ্রেপ্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণে আহত ২
  • ২৫ আগস্ট ২০২৬
উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬