বইমেলার সময় রাত ৯টা পর্যন্ত মেট্রোরেল চালু চান আনিসুল

১৩ জানুয়ারি ২০২৪, ০৯:২৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
বাংলা একাডেমি, আনিসুল হক ও মেট্রোরেল

বাংলা একাডেমি, আনিসুল হক ও মেট্রোরেল © সংগৃহীত

আগামী ১ ফেব্রুয়ারি থেকে বাংলা এডাডেমিতে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। প্রাণের এই মেলার সময় রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি স্টেশনে মেট্রোরেল চান সাহিত্যিক আনিসুল হক। আজ শনিবার তিনি তার ফেসবুক পোস্টে এ দাবি জানান। এ সময় অনেকেই তার এ দাবির প্রতি সমর্থন জানান। 

অমর একুশে বইমেলা এবারও বাংলা এডাডেমির পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। বইমেলা ঘিরে লাখো লোকের যাতায়াত থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে।

এই ফেসবুক পোস্টে আনিসুল হক বলেন, ‘বইমেলার সময় মেট্রোরেল রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে চাই’

 

গত বছরের ১৩ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চালু হয়। কিন্তু মেট্রোরেলের বর্তমান সময়সূচি অনুযায়ী আগারগাঁও থেকে কাওরান বাজার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মতিঝিল স্টেশনে সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করে। তবে আগারগাঁ থেকে উত্তরা অংশে সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করে মেট্রোরেল।

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ অক্টোবর ২০২৬