প্রকাশিত হচ্ছে অধ্যাপক আবুল বারকাতের নতুন গবেষণা গ্রন্থ

২৩ নভেম্বর ২০২০, ০৫:৫৭ PM

© টিডিসি ফটো

আগামী বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত হতে যাচ্ছে বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত রচিত গ্রন্থ ‘বড় পর্দায় সমাজ-অর্থনীতি-রাষ্ট্র: ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে’ গবেষণা গ্রন্থটি। আজ সোমবার (২৩ নভেম্বর) সমিতি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রন্থটির যৌথ প্রকাশক বাংলাদেশ অর্থনীতি সমিতি ও মুক্তবুদ্ধি প্রকাশনা। গ্রন্থটি বাংলাদেশ অর্থনীতি সমিতি এবং মুক্তবুদ্ধি প্রকাশনার অফিসসহ বাংলাদেশের সব জেলা ও বিভিন্ন উপজেলার পুস্তক বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।

৭৩৬ পৃষ্ঠার এ গ্রন্থটির মূল্য ১ হাজার ৫০০ টাকা, ৬০ ডলার, ৫০ ইউরো, ৪০ পাউন্ড। ব্যক্তি/প্রতিষ্ঠান ১টি বই কিনলে ১০%, ২টি বই কিনলে ১৫%, ৩-৪টি বই কিনলে ২৫% এবং ৫ বা অধিক বই কিনলে ৪০% কমিশন পাবেন। এ সুবিধা ২০ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

সাম্প্রতিক মহামারী করোনাকালীন বৈশ্বিক ও এদেশের প্রেক্ষাপটে গ্রন্থকারের বক্তব্য সবিশেষ প্রণিধানযোগ্য। তিনি বলেন, সমাজ-অর্থনীতি-রাষ্ট্রকে এতকাল আমরা দেখেছি ছোট পর্দায়-খন্ডিত, আংশিক ও কামরাভুক্তভাবে। ফলে বিকাশের মর্মবস্তু বুঝতে আমরা ব্যর্থ হয়েছি। এসবের বিপরীতে সমাজঅর্থনীতি-রাষ্ট্রকে দেখতে হবে বড় পর্দায়। মানুষকে দেখতে হবে প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে।

কিন্তু উল্টোটাই এতকাল আমাদের ভাবনাজগৎ ও কর্মকান্ড জগতে নিয়ামক-নির্ধারক ছিল। সে কারণেই ‘শোভন’ কোনো সমাজ-অর্থনীতি-রাষ্ট্র বিনির্মিত হয়নি। শোভন সমাজ-শোভন অর্থনীতি-শোভন রাষ্ট্র হলো শেষ বিচারে বৈষম্যহীন অর্থনীতি ও উচ্চ নীতি-নৈতিকতাসম্পন্ন আলোকিত মানুষের জীবনব্যবস্থা।

আত্মপ্রত্যয়ী লেখক বলেন, এ পথে হাঁটা ছাড়া অশোভন পৃথিবী থেকে শোভন পৃথিবীতে উত্তরণ সম্ভব নয়। পথটা দেখাবে শোভন রাজনীতি।

‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence