কওমি মাদ্রাসায় শিশু ধর্ষণ নিয়ে লেখা উপন্যাস ‘বিষফোঁড়া’ নিষিদ্ধ

২৮ আগস্ট ২০২০, ১২:০০ AM

© সংগৃহীত

কওমি মাদ্রাসায় শিশু ধর্ষণ নিয়ে লেখা উপন্যাস ‘বিষফোঁড়া’ নিষিদ্ধ করেছে সরকার। সোমবার (২৪ আগস্ট) এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। 

জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের কাছে এ মর্মে প্রতীয়মান হয় যে, সাইফুল বাতেন টিটো রচিত ও নারায়ণগঞ্জ আড়াইহাজারের জালাকান্দির ‘জংশন’ প্রকাশনী থেকে প্রকাশিত কওমি মাদ্রাসার শিশু ধর্ষণ উপাখ্যান ‘বিষফোঁড়া’ উপন্যাসটির বিষয়বস্তু দেশের শান্তি-শৃঙ্খলার পরিপন্থী। ইতোমধ্যে উপন্যাসটি জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে বইটি নিষিদ্ধ ঘোষণা করা হলো।

বিষফোঁড়া উপন্যাসের প্রকাশক মোশাররফ মাতুব্বর বলেন, নিষেধাজ্ঞা কেন দেওয়া হলো তিনি বুঝতে পারছেন না। বিষফোঁড়া বইটি এ বছরের বইমেলায় প্রকাশিত হয়। বইটিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন অভিযোগ করায় পুলিশ তাঁদের কাছ থেকে বই এর ২০টি কপি নিয়ে যান। পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু বইটিতে নেই। পরে তাঁরা মেলার পুরো সময়ই বইটি বিক্রি করেছেন।

ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence