বিশ্বখ্যাত ‘ল্যান্সেট’ সাময়িকীতে প্রকাশিত প্রথম বাংলা প্রবন্ধ

৩০ জুলাই ২০২০, ০৩:০২ PM

© সংগৃহীত

বাঙালিসহ অন্যান্য নিম্ন ও মধ্যম আয়ের দেশের গবেষকদের জন্য প্রয়োজনীয় গবেষণা উপকরণ ও গবেষণাপত্রের নাগাল পেতে কী ভীষণ চড়াই উৎড়াতে হয়, এ বিষয়ে ২০১৮ সালের সেপ্টেম্বরে ই-লাইফ সাময়িকীতে একটি ইংরেজি প্রবন্ধ প্রকাশিত হয়েছিলো ড. সেঁজুতি সাহা ও ড. সমীর সাহার তত্বাবধানে। তারই প্রেক্ষিতে একটি বাংলা সাক্ষাৎকার দেন ড. সেঁজুতি সাহা।

পরবর্তীতে তাঁরা আশ্চর্য হয়ে লক্ষ্য করেন যে, বাংলা সাক্ষাৎকারটি ইংরেজি প্রবন্ধের তুলনায় অনেক বেশি মানুষকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে! তারই প্রেক্ষিতে বিজ্ঞান গবেষণায় ভাষার ব্যবহার নিয়ে চিন্তাভাবনা শুরু করেন তাঁরা।

এরই ধারাবাহিকতায় বাংলাভাষায় বিজ্ঞান চর্চা ও লিখনের প্রয়োজনীয়তা বুঝতে সমীক্ষা করা হয়, ও তারই ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয় বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ‘ল্যান্সেট’ এ বাংলা ও ইংরেজিতে এই সমীক্ষা ফলাফল প্রবন্ধাকারে প্রকাশ করা হবে।

প্রকাশিত প্রবন্ধটি বাংলায় পড়তে এখানে ক্লিক করুন

প্রকাশিত প্রবন্ধটি ইংরেজিতে পড়তে এখানে ক্লিক করুন

সূত্র: বাঙালিত্ব গবেষণা উদ্যোগ

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পথে ভারত
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে বেতন ফিক্সেশন কীভাবে, দেখে নিন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের গেজেট: পদোন্নতি ছাড়াই উচ্চতর গ্রেড
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পদ্মার ইলিশ নাকি গুজরাটের, চিনবেন যেভাবে
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য
  • ২০ সেপ্টেম্বর ২০২৬