কামাল লোহানী— সাংবাদিকতার পথ প্রদর্শক

২৪ জুন ২০২০, ০৯:১৮ AM

জানি তুমি আর ফিরে আসবে না
কিন্তু প্রতীক্ষায় পথ চেয়ে থাকার বেদনা, কখনও ভুলার নয়।
তাই পথের দিকে চেয়ে থাকি, ব্যাকুল হৃদয়ে।

ইতিহাসের পাতায় তুমি চির উজ্জল
কামাল লোহানী, শব্দসৈনিক স্বাধীন বাংলা বেতারের একটি অধ্যায়।

সাংবাদিকতায় তুমি ছিলে শীর্ষস্থানীয়।
বাংলা সাহিত্যে তোমার উত্থান ছিল পথ প্রদর্শকের মতো-
পেশাদারিত্বের সহমর্মিতায় তুমি ছিলে সোচ্চার।
যে কোন আন্দোলনে সংগ্রামে, তুমি জাগিয়েছ অসিম সাহস।

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, তারপর বাঙালির অধিকার আন্দোলন-
কোথায় ছিল না তোমার পদচারণা।
সাংবাদিকদের অধিকার নিয়ে তোমার আন্দোলন,
তোমার সমগ্র জীবনের প্রতিচ্ছবি।

ভাষা আন্দোলনে তুমি ছিলে অগ্রদূত।
বাঙালির স্বাধীকার আন্দোলনে স্মৃতিকথা
জাতি কোনদিন তোমাকে ভুলবে না।

তোমার বিয়োগান্তর বেদনা আচ্ছন্ন, তৃষ্ণার্ত চোখ।
খুঁজে ফিরে শুধু তোমার স্মৃতি মাখা পত্রিকাগুলো।
হৃদয় জুড়ে শুধু বিষাদের কালো ছায়া।

আমরা কি হারালাম- জীবনের অংক মেলাতে
সোনালী স্মৃতির মুহুর্তগুলো আজ বিদীর্ণ বিবর্ণ।
স্নেহের আলিঙ্গনে জড়িয়ে রেখেছিলে আমাদেরকে।

তুমি ছিলে সমাজ সংস্কারক দেশরত্ন।
তোমার অপূর্ণতা সৃষ্টি করেছে, জাতির কাছে বিশাল এক শূন্যতা

 

মোহাম্মদ খায়রুল আলম
প্রতিষ্ঠাতা সভাপতি, এপেক্স ক্লাব অব রেনেসাঁ
রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশান

শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হত্যার পেছনে আরও যে কারণের কথ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আজ বউকে প্রশংসা করার দিন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
কুবি ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত 
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীমের মৃত্যুতে কুবিতে শোক, আজ বন্ধ ক্লাস-পরীক্ষা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীকে হত্যার আসামি খুবির ৪ ছাত্র, কী বলছে বিশ্ববিদ্য…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩৪১ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান
  • ২০ সেপ্টেম্বর ২০২৬