করোনায়

অলস সময় কাজে লাগাতে ব্যতিক্রমী উদ্যোগ প্রভাষকের

০২ এপ্রিল ২০২০, ০৩:০৭ PM

© সংগৃহীত

করোনায় আতঙ্কে সরকারি ভাবেই সবকিছু বন্ধের পর বাইরে বের হচ্ছে না কেউ। মানুষদের ঘরে বসে অলস সময় কাটাতে হয়। আর এই অলস সময় কাজে লাগাতে সাতক্ষীরার উপকূলীয় শিক্ষার্থীদের হাতে কার্টুন, গল্প, রম্য-রচনা, ভ্রমণকাহিনিসহ নানা ধরনের বই তুলে দিচ্ছেন প্রভাষক ইদ্রিস আলী। কখনও অসহায় মানুষের জন্য খাদ্যসামগ্রী আবার কখনও বই হাতে ছুটছেন তিনি।

সাতক্ষীরার উপকূলীয় আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সুভদ্রাকাটি, রুইয়ারবিল গ্রামে শিশু, কিশোর-কিশোরীদের মাঝে এসব বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল থেকে আবারও শুরু করেছেন বই বিতরণ কার্যক্রম।

সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক ইদ্রিস আলী বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীরা বাড়ি থেকে বের হতে পারছে না। বাড়িতে অলস সময় কাটাচ্ছে শিক্ষার্থী। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ইতোমধ্যে বই পড়া থেকে শিক্ষার্থীদের দূরত্বের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা এ সময় গল্প, কার্টুন, রম্য-রচনা, ভ্রমণকাহিনিসহ নানা ধরনের বই পড়ে সময় পার করতে পারবে।

তিনি আরও বলেন, বই পড়ার মধ্য দিয়ে একদিকে যেমন সময় কেটে যাবে অন্যদিকে বই পড়া থেকে দূরত্ব সৃষ্টি হবে না। করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া ৩০ অসহায় পরিবারের বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। ১০০ পরিবারকে খাবার দেয়ার ইচ্ছা রয়েছে আমার। করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

অপ্রতিমের বাবাকে ফোনে সমবেদনা জানালেন জামায়াত আমির
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
হত্যার রাতে বাসাতেই ঘুমিয়েছিল তুহিন, বাসা থেকে ফোন উদ্ধারে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘গ্রেপ্তার হওয়া কিশোররা অপরাধচক্রের মতো, অপ্রতীমের সঙ্গে তা…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সন্তানদের নিরাপত্তা নিয়ে কুবি অধ্যাপকের উদ্বেগ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বদলির পর বেতন নিয়ে সমস্যায় পড়তে পারেন কারিগরি শিক্ষকরা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬