এসএসসির ৫০টি উত্তরপত্র পেয়ে থানায় জমা দিলেন অটোরিকশা চালক

১২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২১ AM

© সংগৃহীত

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চলতি এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের পঞ্চশটি উত্তরপত্র পেয়ে থানায় জমা দিয়েছেন এক অটোরিকশা চালক সোমবার রাতে জামালপুর শহরের জয়নাল আবেদীন নামের এই অটোরিকশা চালক উত্তরপত্রের বান্ডিলটি পান। মঙ্গলবার রাতে খাতাগুলো জামালপুর সদর থানায় জমা দিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয় বলে ওসি মো. সালেমুজ্জামান জানান।

গত ৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় সারাদেশে এসএসি ও আলিম পরীক্ষা শুরু হয়েছে। প্রথমদিন ছিল বাংলা প্রথমপত্রের পরীক্ষা।

সিএনজি অটোরিকশা চালক আবু সাঈদ বাচ্চু বলেন, সোমবার সন্ধ্যার পর জামালপুর শহরের ভোকেশনাল মোড়ে সিএনজি অটোরিকশা চালক জয়নাল আবেদীনের গাড়িতে ময়মনসিংহ থেকে আসা একজন পুরুষ যাত্রী চলতি এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের ৫০টি উত্তরপত্রের একটি বান্ডেল ভুলে ফেলে রেখে যান।

“৫০ জন এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষায় পাস করা নিয়ে সমস্যার কথা ভেবে তিনি খাতাগুলো মঙ্গলবার রাত ৮টার দিকে জামালপুর সদর থানায় জমা দিতে যান।”

আবু সাঈদ বাচ্চু জানান, সদর থানার ওসি মো. সালেমুজ্জামান তখন বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। পরে অটোরিকশা চালক জয়নাল একজন সাংবাদিকের সহায়তায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সঙ্গে যোগাযোগ করেন।
পরে জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ-বিন-হাসান মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জামালপুর সার্কিট হাউজে উত্তরপত্রগুলো দেখে খাতাগুলো সদর থানায় জমা দিয়ে সাধারণ ডায়েরি করতে বলেন।

পরে সদর থানায় সাধারণ ডায়েরি করে উত্তরপত্রগুলো থানার ওসির কাছে জমা দেন বলে আবু সাঈদ বাচ্চু জানান। ওই যাত্রী যেহেতু ময়মনসিংহ থেকে জামালপুরে এসেছেন, তাই ধারণা করা হচ্ছে তিনি হয়ত জামালপুর জেলার কোনো বিদ্যালয়ের শিক্ষক হতে পারেন।

ওসি সালেমুজ্জামান বলেন, “একটি সাধারণ ডায়েরি করে এসএসসির বাংলা প্রথমপত্রের ৫০টি উত্তরপত্রের বান্ডেলটি থানা হেফাজতে রেখেছি।”

বিষয়টির গুরুত্ব বুঝে থানায় ছুটে আসায় তিনি অটোরিকশা চালককে ধন্যবাদ জানান।

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081