ঢাবি অধ্যাপকের নতুন বই

‘সিলেক্টেড এসেস অন আর্ট এন্ড আর্কিটেকচার’-এর মোড়ক উন্মোচন
২৩ নভেম্বর ২০১৯, ০৫:৩৩ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক শিল্প সমালোচক ও শিল্পকলার ইতিহাসবিদ ড. নাজমা খান মজলিসের নতুন বই ‘সিলেক্টেড এসেস অন আর্ট এন্ড আর্কিটেকচার’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের সিরাজুল ইসলাম ইসলাম লেকচার হলে অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাবির অধ্যাপক ড. আয়েশা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী।

অনুষ্ঠানে বইটির ওপর আলোচনা করেন চারুকলা অনুষেদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. একেএম খাদেমুল হক। এছাড়া এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক মাহফুজুল ইসলাম, ড. নুসরাত ফাতেমা, সুরাইয়া আক্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক এমএম কাউসার, ড. মাসুদ রানা খান প্রমুখ।

সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ইতিবৃত্ত প্রকাশনীর স্বত্তাধিকারী আলো আরজুমান বানু।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বইটি প্রসঙ্গে বলেন, লেখক তার দীর্ঘ চার বছরের গবেষণার প্রতিফলন তুলে ধরেছেন বইয়ে। আশা করছি বইটির বহুল প্রচার হবে। বইটি পাঠক তথা শিল্প কলা ও স্থাপত্য কলার বিষয়ে আগ্রহীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবে।

ইতিবৃত্ত প্রকাশনী থেকে প্রকাশিত ‘সিলেক্টেড এসেস অন আর্ট এন্ড আর্কিটেকচার’ গ্রন্থটির গায়ের মূল্য ৬০০ টাকা। তবে শতকরা ২৫ ভাগ কমিশনে বইটি ক্রেতারা কিনতে পারবেন।

ইবিতে ছাত্রশক্তির অনুষ্ঠানে হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি
  • ২৭ জুলাই ২০২৬
বাঁধের গোড়া কেটেই সংস্কার! বৃষ্টিতে ধসে পড়ছে মাটি, প্রশ্নবি…
  • ২৭ জুলাই ২০২৬
পে স্কেলের গেজেট পেছাতে পারে আরও তিন মাস
  • ২৭ জুলাই ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে অ্যাপেক্স
  • ২৭ জুলাই ২০২৬
আজ থেকে ফের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু
  • ২৭ জুলাই ২০২৬
ক্যামেরার সামনে দাঁড়ানো ছাড়াই তৈরি করা যাবে ভিডিও কনটেন্ট, …
  • ২৭ জুলাই ২০২৬