বই পড়লে কল্পনার জগৎ তৈরি হয়: ডেপুটি স্পিকার

০৫ অক্টোবর ২০১৯, ০৮:৪০ PM

বই পড়ার বিকল্প নেই উল্লেখ করে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদরের রাধাকৃষ্ণপুর এসকেএস ইনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ আয়োজিত মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।

ডেপুটি স্পিকার বলেন, কল্পনা না থাকলে মানুষ কখনো বড় হতে পারে না। আর বই পড়লে সেই কল্পনার জগৎ তৈরি হয়। তাই শিক্ষার্থীদের সব ধরনের বই পড়তে হবে। পাঠ্য বইয়ের বাইরে বিভিন্ন বিষয়ের ওপর লেখা ‘আউট’ বই পড়তে হবে।

আশা কেন্দ্রীয় কার্যালয়ের অ্যাডভাইজার (অপারেশন) ফয়জার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গাইবান্ধার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগম ও জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ তৌহিদুল ইসলাম।

অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- আশার উপদেষ্টা ফয়জার রহমান, পরিচালক হামিদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ২০১৯ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৮ জন কৃতী শিক্ষার্থীর মধ্যে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট তিন লাখ ৮০ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়।

বৈঠকে যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৯ নভেম্বর ২০২৬
বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
  • ১৯ নভেম্বর ২০২৬
অনিয়ম ও ম্যাচ পাতানো রোধে কঠোর হচ্ছে বিসিবি
  • ১৯ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড় ‘আকভান’ আঘাত হানতে পারে কাল, সমুদ্রবন্দরগুলোতে ৩ ন…
  • ১৯ নভেম্বর ২০২৬
টিভিতে আজ কী কী খেলা দেখবেন
  • ১৯ নভেম্বর ২০২৬