পাবলিক লাইব্রেরির বারান্দায় লাশ

০৫ আগস্ট ২০১৯, ০৩:৪৬ PM

ঢাকার ধামরাই উপজেলা চত্বরের পাবলিক লাইব্রেরির বারান্দা থেকে ৭০ বছর বয়সী এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ওই বৃদ্ধের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেলেও তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ওই বৃদ্ধ দিনে ধামরাইয়ের পৌর এলাকার বিভিন্ন মহল্লায় ভিক্ষা করে রাতে পাবলিক লাইব্রেরির বারান্দায় ঘুমাতেন। প্রতিদিনের মতো গতরাতে তিনি ভিক্ষা শেষে রাতে ঘুমিয়ে পড়েন। সকালে স্থানীয়রা তাকে বারান্দায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় ধামরাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
হত্যার রাতে বাসাতেই ঘুমিয়েছিল তুহিন, বাসা থেকে ফোন উদ্ধারে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘গ্রেপ্তার হওয়া কিশোররা অপরাধচক্রের মতো, অপ্রতীমের সঙ্গে তা…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সন্তানদের নিরাপত্তা নিয়ে কুবি অধ্যাপকের উদ্বেগ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বদলির পর বেতন নিয়ে সমস্যায় পড়তে পারেন কারিগরি শিক্ষকরা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২
  • ২০ সেপ্টেম্বর ২০২৬