বাংলাদেশে এই প্রথম পুরো কোরআন লিখলেন হুমায়ুন

০৬ জুলাই ২০১৯, ০৮:৩৮ PM
হুয়ামুন কবির সুমন ও তার হাতে লিখিত কোরআন

হুয়ামুন কবির সুমন ও তার হাতে লিখিত কোরআন © সংগৃহীত

বাংলাদেশি তরুণ হুমায়ুন কবির সুমন। তিনি নিজের হাতেই লিখেছেন সম্পূর্ণ পবিত্র কোরআন। বিশ্বের বহু দেশে পবিত্র কোরআন হাতে লেখার খবর পাওয়া গেলেও বাংলাদেশে এমন ঘটনা এই প্রথম। হুমায়ুনের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বারড়িয়া গ্রামে। মো. রজব আলী শিকদারের ছেলে। হুমায়ুন কখনো মাদ্রাসা পড়েননি। আরবি শিখতে তার সময় লেগেছে মাত্র ৩ বছর।

১৯৯৯ সালে এসএসসি পাস করার পর হুমায়ুন কুরআনুল কারিম লেখার উদ্দেশ্যে আরবি লেখা শেখেন। অতঃপর ২০০৭ সালে পবিত্র কুরআন হাতে লেখা শুরু করেন। ৩ বছরের ব্যবধানে ২০১০ সালে পুরো কুরআন লেখা সম্পন্ন করেন হুমায়ুন।

তিনি শুধু কোরআনের আয়াতই লেখেননি পাশাপাশি পৃষ্ঠা বিন্যাস ও সৌন্দর্য বৃদ্ধিতে ক্যালিওগ্রাফিও ব্যবহার করেছেন তার লিখিত পাণ্ডুলিপিতে। হুমায়ুনের এই হাতে লিখিত কোরআন বরিশালের বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কুরআনে পাণ্ডুলিপি তৈরি করতে ইচ্ছা প্রকাশ করেন হুমায়ুন।

হুমায়ুন কবির সুমন বর্তমানে ঢাকার গাউছিয়া মার্কেটের একটি শোরুমের সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্যাগ: কোরআন
যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতীমকে, রোমহর্ষক বর্ণনা উঠে এল আস…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
তুহিনের সঙ্গে অসম বন্ধুত্ব অপ্রতীমের, হত্যার নেপথ্যে আইফোন …
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ভারত সীমান্তে নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার আরও একজন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতসহ ১১ দলের লংমার্চের পোস্ট দেওয়ায় গাজীপুর পুলিশ কর্ম…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬