উদ্বোধন হলো ‘লাইব্রেরি এক্স’, জ্ঞানচর্চায় তরুণদের নতুন মঞ্চ

১৩ অক্টোবর ২০২৫, ১০:৫৪ AM
উদ্বোধন হলো ‘লাইব্রেরি এক্স’

উদ্বোধন হলো ‘লাইব্রেরি এক্স’ © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারায় জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বিস্তারে তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত সামাজিক পাঠাগার সংগঠন ‘লাইব্রেরি এক্স’র নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বিকাল ৪টায় ফরচুন দীপু মনি মার্কেটের দ্বিতীয় তলায় এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক রাফির মা ছাইদা বেগম, যিনি উদ্বোধনী মুহূর্তে অতিথিদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। আরও উপস্থিত ছিলেন পরিচালক মুনতাসিন হেলাল রাফি, হেড অব কিপার তাইছির জুবাইর, হেড অব ইভেন্ট ম্যানেজার আতিকুল হা-মীম, এবং টেকনোলজি কোঅর্ডিনেটর ও সহকারী ইভেন্ট প্রধান আকিবুর রহমানসহ সংগঠনের সক্রিয় সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘লাইব্রেরি এক্স কেবল একটি পাঠাগার নয়, এটি একদল তরুণের স্বপ্ন। যারা বিশ্বাস করে জ্ঞানই সমাজ পরিবর্তনের মূল শক্তি। এই কার্যালয় হবে আমাদের পরিকল্পনা, উদ্যোগ ও স্বপ্ন পূরণের কেন্দ্রবিন্দু।’

প্রধান নির্বাহী বোরহান উদ্দিন বলেন, ‘আমরা চাই বই, পাঠ ও চিন্তার চর্চাকে নতুনভাবে তরুণদের জীবনের অংশ করে তুলতে। এই অফিসের মাধ্যমে আমাদের কাজ আরও সংগঠিত হবে, এবং দেশের বিভিন্ন প্রান্তে পাঠাভ্যাস গড়ে তোলার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবো।’

অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মধ্যে ছিল উৎসাহ ও আনন্দের উচ্ছ্বাস। উদ্বোধনের অংশ হিসেবে নতুন কার্যালয়ে একটি বই প্রদর্শনী ও স্বল্প পরিসরের সাংস্কৃতিক আয়োজনও অনুষ্ঠিত হয়।

লাইব্রেরি এক্স-এর নতুন অফিসটি হবে ভবিষ্যতের সকল কার্যক্রমের কেন্দ্র। এখান থেকে সংগঠনটি পরিচালনা করবে তাদের বিভিন্ন প্রকল্প—যেমন স্কুল-কলেজভিত্তিক রিডিং ক্যাম্পেইন, বই সংগ্রহ ও বিতরণ কর্মসূচি, সাহিত্যচর্চা ও গবেষণামূলক কার্যক্রম, এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক উদ্যোগ।

লাইব্রেরি এক্স ২০২৪ সালে কয়েকজন তরুণের সম্মিলিত প্রয়াসে প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই সংগঠনটি ‘যেখানে জ্ঞান উন্মুক্ত ও সীমাহীন’ এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে পাঠাভ্যাস বিস্তারে কাজ করে যাচ্ছে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬