বইয়ে বঙ্গবন্ধুর ছবি নেই, সম্পাদককে হাইকোর্টে তলব

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩০ PM

© টিডিসি ফটো

‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ শিরোনামের গ্রন্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না ছাপানোর ঘটনায় সম্পাদক শুভঙ্কর সাহাকে তলব করেছে হাইকোর্ট। একই সঙ্গে বইটি বাজার থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

অভিযোগ রয়েছে, ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ গ্রন্থটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না থাকায় ইতিহাস বিকৃতি করা হয়েছে। আদলত এই অভিযোগ আমলে নিয়ে সর্বশেষ সম্পাদনার দায়িত্বে থাকা শুভঙ্কর সাহাকে আগামী ১২ মার্চ আদালতে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটি হাইকোর্টে যে প্রতিবেদন দাখিল করেছে তাতে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অন্তর্ভুক্ত না করায় ইতিহাস বিকৃতি হয়েছে। একই সঙ্গে বইটিতে বঙ্গবন্ধুর ছবি অন্তর্ভুক্ত না হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গাফিলতি ও সমন্বয়হীনতা ছিল।

জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশন বাংলাদেশের মধ্যে সমঝোত…
  • ২৭ জুলাই ২০২৬
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রেস সচিব হলেন সাংবাদিক উম্ম…
  • ২৭ জুলাই ২০২৬
নাবিল গ্রুপ নিয়োগ দেবে রিজিওনাল সেলস ম্যানেজার, পদ ১০, আবেদ…
  • ২৭ জুলাই ২০২৬
বন্যায় ভেঙেছে শেষ আশ্রয়, ৬ বিবাহযোগ্য মেয়ে ও পঙ্গু স্বামীকে…
  • ২৭ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে কৃষকের মধ্যে বীজ-কৃষি উপকরণ বিতরণ
  • ২৭ জুলাই ২০২৬
বায়োটেডের উদ্যোগে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে থ্যালাসেমিয…
  • ২৭ জুলাই ২০২৬