মিজানুর রহমানের আইনবিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন

২১ জুলাই ২০১৮, ০৩:৪৯ PM
অনুষ্ঠানে অতিথিরা

অনুষ্ঠানে অতিথিরা

বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান রচিত ‘এন্টি জেনেরিক লার্নিং অ্যান্ড রেবেলিয়াস লইয়ারিং : রিফ্লেকশন অন লিগ্যাল এডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

অনুষ্ঠানে ঢাবির আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক, বিচারক, আইনজীবী প্রমুখ উপস্থিত ছিলেন।

গ্রন্থ সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য অধ্যাপক ড. এম শাহ আলম এবং ঢাবি জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত।

এ গ্রন্থে বাংলাদেশে আইন শিক্ষার ত্রুটি এবং গতানুগতিক ধারার বাইরে গিয়ে আইন পেশাকে কীভাবে দেশের দরিদ্র জনগোষ্ঠীর সেবায় নিয়োজিত করা যায় সে বিষয়ে আলোকপাত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এ্যাডভান্স লিগ্যাল স্টাডিজ এই অনুষ্ঠানের আয়োজন করে। গ্রন্থটি প্রকাশ করেছে ‘বিজয় প্রকাশ’।

এনএসইউতে বাংলাদেশ ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশিপ সামিট অনুষ্ঠিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সূর্যের আলোয় যাননি দীর্ঘদিন, যাননি বাইরেও—নিজেই নিজেকে গৃহব…
  • ১৯ নভেম্বর ২০২৬
হারের শঙ্কা, তবুও আশা দেখছেন হাসান
  • ১৯ নভেম্বর ২০২৬
ঢাকা থেকে পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে আজ
  • ১৯ নভেম্বর ২০২৬
বৈঠকে যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৯ নভেম্বর ২০২৬