সাউথইস্ট ব্যাংকে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮ আগস্ট ২০২৬, ০২:৫২ PM
 সাউথইস্ট ব্যাংক পিএলসি

সাউথইস্ট ব্যাংক পিএলসি © টিডিসি সম্পাদিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগে এইচআর অপারেশনস অ্যান্ড কমপ্লায়েন্স (ইও-এফএভিপি) পদে অভিজ্ঞ জনবল নিয়োগ দেবে। গত ১৩ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও ক্যারিয়ার গড়ার সুযোগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি

পদের নাম: এইচআর অপারেশনস অ্যান্ড কমপ্লায়েন্স (ইও-এফএভিপি)

পদসংখ্যা: উল্লেখ নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গায়

আবেদন শুরু: ১৩ আগস্ট ২০২৬

আবেদন শেষ: ২৫ আগস্ট ২০২৬

আবেদনের মাধ্যম: অনলাইন

শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে। মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং বা সংশ্লিষ্ট বিষয়ে এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকে সংশ্লিষ্ট কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অতিরিক্ত যোগ্যতা: ভালো যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে। বিশ্লেষণী দক্ষতার পাশাপাশি খুঁটিনাটির প্রতি মনোযোগী হতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, বিশেষ করে এক্সেলে ভালো দক্ষতা থাকতে হবে। চাপের মধ্যে কাজ করে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব সম্পন্ন করার সক্ষমতা থাকতে হবে। সততা, পেশাদারিত্ব ও গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে উচ্চ মানসম্পন্ন হতে হবে।

আরও দেখুন: মধুমতি ব্যাংকে আইটি অডিটর নিয়োগ, আবেদন করুন আজই

দায়িত্ব: নির্বাচিত প্রার্থীকে কর্মীর নিয়োগ, পদায়ন, স্থায়ীকরণ, পদোন্নতি ও বদলিসহ কর্মজীবনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে। অফিস আদেশ, সার্কুলার ও মানবসম্পদ-সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করতে হবে। কর্মীদের তথ্য ও এইচআরএমএস সংরক্ষণ করতে হবে।

এ ছাড়া ব্যাংকের মানবসম্পদ নীতিমালা, প্রচলিত আইন এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে পরিপালন নিশ্চিত করতে হবে।

বেতন ও সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী যোগ্যতা, অভিজ্ঞতা ও শিল্প খাতের প্রচলিত মানের সঙ্গে সামঞ্জস্য রেখে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে। পাশাপাশি ক্যারিয়ার উন্নয়নের সুযোগ থাকবে।

আবেদন যেভাবে: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। কেবল সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বা নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন। 

সূত্র: সাউথইস্ট ব্যাংক পিএলসি

শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9