মধুমতি ব্যাংকে আইটি অডিটর নিয়োগ, আবেদন করুন আজই

১৮ আগস্ট ২০২৬, ০২:২৭ PM
মধুমতি ব্যাংক পিএলসি

মধুমতি ব্যাংক পিএলসি © টিডিসি সম্পাদিত

মধুমতি ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আইটি অডিটর (ইও-এফএভিপি) পদে ২ জন জনবল নিয়োগ দেবে। গত ২ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি

পদের নাম: আইটি অডিটর (ইও-এফএভিপি)

পদসংখ্যা: ০২টি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: ঢাকা

বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর

আবেদন শুরু: ২ আগস্ট ২০২৬

আবেদন শেষ:  ৩১ আগস্ট ২০২৬

আবেদনের মাধ্যম: অনলাইন

শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আইটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। পুরো শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না।

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: ব্যাংকিংয়ের নিয়মকানুন সম্পর্কে বিস্তর জ্ঞান থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টসহ বিভিন্ন সফটওয়্যার ব্যবহারে দক্ষতা এবং ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেম অডিটর (সিআইএসএ) সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন করতে পারবে না: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্রেশার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। চাকরিতে বিরতি রয়েছে এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন না।

দায়িত্ব: নির্বাচিত প্রার্থীকে ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) ও আইসিটি অবকাঠামোর কার্যক্রম পর্যালোচনা করে বিদ্যমান ও সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করতে হবে। পাশাপাশি সিস্টেমের ত্রুটি ও সীমাবদ্ধতা চিহ্নিত করে প্রতিবেদন তৈরি করতে হবে।

আরও দেখুন: ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগ

অন্যান্য দায়িত্ব: এ ছাড়া দেশি-বিদেশি সাম্প্রতিক আইটি/আইএস ঝুঁকি, হুমকি ও প্রতারণা বিশ্লেষণ করে ব্যাংকের সম্ভাব্য ঘাটতি চিহ্নিত করা, কার্ড ও এটিএম কার্যক্রমের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা এবং আইসিটি নীতিমালা ও নির্দেশিকা বাস্তবায়নের অবস্থা যাচাই করতে হবে। শাখা ও করপোরেট অফিস পর্যায়ে আইটি/আইএস নিরাপত্তাবিষয়ক আকস্মিক পরিদর্শন পরিচালনা করতে হবে। ব্যবস্থাপনার নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্বও পালন করতে হবে।

বেতন ও সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া মধুমতি ব্যাংকের ক্যারিয়ার ওয়েবসাইটে পাওয়া যাবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বা নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন। 

সূত্র: মধুমতি ব্যাংক পিএলসি

১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘বাবার পাশে সমাধি দিয়েন’ পোস্টের পর মেঘমল্লার বসুকে আশঙ্কাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9