পাকিস্তান থেকে এলো আরও ২৬ হাজার মেট্রিক টন আতপ চাল

১৫ মার্চ ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৬ AM
পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে  ‘এমভি মারিয়াম’ জাহাজ

পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে  ‘এমভি মারিয়াম’ জাহাজ © সংগৃহীত

পাকিস্তান থেকে আরও ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে ‘এমভি মারিয়াম’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। আজ শনিবার (১৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিটুজি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মারিয়াম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত ৫ মার্চ জিটুজি ভিত্তিতে ভারত ও পাকিস্তান থেকে ৩৭ হাজার ২৫০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এর মধ্যে পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন ও ভারত থেকে ১১ হাজার মেট্রিক টন চাল রয়েছে।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬