রমজানে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করবে টিসিবি

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৫ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM

© সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, রমজানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেলে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খুলনায় টিসিবির ট্রাকসেলের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের বাইরে সারাদেশে ট্রাক সেলের মাধ্যমে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য ১২ লাখ পরিবারে বিক্রি করবে টিসিবি। এতে বাজার পরিস্থিতি সহনীয় থাকবে।

এর আগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামাল হোসেন জানিয়েছিলেন, ঢাকা ও চট্টগ্রামে রোজাকে সামনে রেখে ছোলা, খেজুরসহ পাঁচ পণ্য বেচতে শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আরো পড়ুন: কুবির ভর্তি পরীক্ষা ১৫০ নয়, ১২০ নম্বরে—যেভাবে হবে মানবণ্টন

চট্টগ্রামের হাটহাজারীর টিসিবির ডিলার এস এম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী শাহনাজ সুলতানা বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল ১০টা থেকেই ট্রাকসেল শুরু হয়েছে। আমাদের গাড়িগুলো ইতোমধ্যেই পণ্য নিয়ে বের হয়ে গেছে।

টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন।

এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেলের দাম ঠিক করা হয়েছে ১০০ টাকা; প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা এবং আধা কেজি খেজুর ১৫৫ টাকায় বিক্রি করছে টিসিবি।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬