রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১২ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM

© সংগৃহীত

এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর ফের ট্রাকে করে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রমজান উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে রোববার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি বলেছে, আজ সোমবার থেকে ঢাকা মহানগরী ও চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানে ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। পর্যায়ক্রমে অন্য শহরেও চালু হবে এ কার্যক্রম। খোলা ট্রাকে প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকায়, চিনি ৭০ টাকা, মশুর ডাল ৬০, ছোলা ৬০ ও খেজুর ১৫৫ টাকা কেজি দরে বিক্রি হবে। নির্ধারিত স্থানের ট্রাক থেকে এসব পণ্য সবাই কিনতে পারবে। এ ছাড়া ফ্যামিলি কার্ডের মাধ্যমেও পণ্য কেনা যাবে।

নিত্যপণ্যের অস্বাভাবিক দামের কারণে গত বছরের ২৪ অক্টোবর থেকে ঢাকা মহানগরের ৫০টি ও চট্টগ্রাম মহানগরের ২০টি স্থানে টিসিবি পণ্য বিক্রি শুরু করে। পরে একই বছরের ৩১ ডিসেম্বরের পর এই কার্যক্রম বন্ধ করা হয়। এক মাস পর সেই কার্যক্রম আবার শুরু হতে যাচ্ছে।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬