সেশনজট কমাতে শেকৃবির গ্রীষ্মকালীন ছুটি বাতিল

১০ জুন ২০২২, ০৯:০০ PM
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি)

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) © ফাইল ফটো

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ১২-১৫ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি নির্ধারিত ছিল।

বৃহস্পতিবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, করোনা পরিস্থিতির জন্য লেভেল-১, সেমিস্টার-১ এর ক্লাস দুই মাস বিলম্বে শুরু হওয়ার প্রেক্ষিতে একাডেমিক কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার স্বার্থে ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি সিন্ডিকেট সভায় বাতিল করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার শেখ রেজাউল করিম জানান, শিক্ষার্থীদের স্বার্থেই কোভিড-১৯ এর কারণে সৃষ্ট সেশনজট কাটাতে ছুটি বাতিল করেছি। আশা করছি শিক্ষার্থীরা সহযোগিতা করলে আমরা খুব দ্রুত সেশনজট কাটিয়ে উঠতে পারবো।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, করোনার কারণে আমরা সবাই অনেক পিছিয়ে গেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিষয়ে প্রাক্টিক্যাল থাকায় এবং অনলাইনে প্রাক্টিক্যাল না হওয়াই অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আরও বেশি পিছিয়ে গেছি।

‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬