নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল শেকৃবি

০৬ মার্চ ২০২২, ০৩:৪৬ PM
নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন © টিডিসি ফটো

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. নজরুল ইসলাম।

আরও পড়ুন: কৃষি গুচ্ছে যুক্ত হচ্ছে আরেকটি বিশ্ববিদ্যালয়, আসন বাড়ছে শতাধিক

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. অলোক কুমার পাল, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল কান্তি বিশ্বাস, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. লাম-ইয়া আসাদ, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর মো. আব্দুল লতিফ, ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. এ এম সাহাবুদ্দিন, গবেষণা পরিচালক প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক, আইসিসির পরিচালক প্রফেসর ড. মো. মোফাজ্জল হোসেন, বিভিন্ন বিভাগের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ নবীন শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, কৃষি পৃথিবীর একটি আদিমতম ও মহিমান্বিত পেশা। কৃষি এদেশের ১৮ কোটি মানুষের খাদ্য, বস্ত্র ও পুষ্টির সংস্থানের সাথে জড়িত। কৃষি শিক্ষার সাথে সংশ্লিষ্টরাই গবেষণা সম্প্রসারণে যুক্ত এদেশের সৃষ্টিশীল যেকোন কর্মকান্ডের সাথে কৃষিবিদগণ জড়িত। এদেশের যত আবিষ্কার বা উদ্ভাবন তা কৃষিবিদদের চেয়ে অন্য কেউ বেশি করেনি।

আরও পড়ুন: সনদ-ক্ষতিপূরণের জন্য ৪৯ বছর লড়েও শূন্য হাতে চলে গেলেন জিল হোসেন

তিনি আরও বলেন, কৃষি বিজ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর ও ব্যবহারিক জ্ঞান নির্ভর শিক্ষা। তাই তোমরা তাত্ত্বিক এর পাশাপাশি ব্যবহারিক শিক্ষাকেও গুরুত্ব দিয়ে চর্চা করে ভবিষ্যতে নিজেকে একজন দক্ষ কৃষিবিদ হিসেবে তৈরি করে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবে।

আরও পড়ুন: নিজ শিক্ষকের চুরি হওয়া সোনা উদ্ধার করে বুঝিয়ে দিলেন ডিএমপি কমিশনার

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিনিয়র ডিন প্রফেসর ড. পরিমল কান্তি বিশ্বাস, প্রক্টর ড. মোঃ হারুন-উর-রশীদ, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, শেকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, নবীন শিক্ষার্থী তাশমিয়া রহমান ও আখতারুজ্জামান আকাশ।

ওরিয়েন্টেশন শেষে নবীন শিক্ষার্থীদের ১৩টি বিভিন্ন গ্রুপে ভাগ করে সকল বিভাগ, গবেষণাগার, গ্রন্থাগার, খামার, গবেষণা মাঠ ঘুরিয়ে দেখানো হয়। আগামীকাল সোমবার (৭ মার্চ) থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

ঢাকার বাতাস আজ ‘মাঝারি’ মানের
  • ১৪ মার্চ ২০২৬
মার্কিন ৬ ক্যাটাগরির ভিসা পেলেও বাতিল হতে পারে যে কারণে, নত…
  • ১৪ মার্চ ২০২৬
বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা
  • ১৪ মার্চ ২০২৬
পাবলিক পরীক্ষা আইনে পরিবর্তন আনার চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী
  • ১৪ মার্চ ২০২৬
একটি দেশে ঈদের তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?
  • ১৪ মার্চ ২০২৬
ফাঁড়ি আছে নেই পুলিশ, নিরাপত্তাহীনতায় ববি শিক্ষার্থীরা
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081