নিজ শিক্ষকের চুরি হওয়া সোনা উদ্ধার করে বুঝিয়ে দিলেন ডিএমপি কমিশনার

১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৩ AM
ডিএমপি কমিশনার তার শিক্ষককে ডেকে সোনাগুলো বুঝিয়ে দেন

ডিএমপি কমিশনার তার শিক্ষককে ডেকে সোনাগুলো বুঝিয়ে দেন © সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অধ্যাপক জাহানারা বেগমের বনানীর বাসায় চুরির ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত রবিবার রাজধানীর কড়াইল বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুবর্ণা আক্তার (২০) ও  রবিন (৪৬)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গুলশানের শাহজাদপুর এলাকার একটি গয়নার দোকান থেকে সোনাগুলো উদ্ধার করা হয়।

ডিবি জানায়, অধ্যাপক জাহানারা বেগম ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামের শিক্ষক ছিলেন। চুরির পর তিনি কমিশনারকে বিষয়টি জানান। পরে কমিশনারের নির্দেশে গোয়েন্দা পুলিশের সদস্যরা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেন। আজ সোমবার ডিএমপি কমিশনার তার শিক্ষককে ডিএমপি সদর দপ্তরে ডেকে উদ্ধার হওয়া সোনাগুলো বুঝিয়ে দেন।

গত বছরের ২৯ অক্টোবর অধ্যাপক জাহানারা বেগমের বনানীর বাসা থেকে ছয়-সাত ভরি সোনা চুরি হয়। এ ঘটনায় গত ৭ ফেব্রুয়ারি বনানী থানায় একটি মামলা হয়।

ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান বলেন, অধ্যাপক জাহানারা বেগমের বাসা থেকে একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা সোনাগুলো চুরি করেছিলেন। চুরির পর সোনাগুলো একটি গয়নার দোকানে বিক্রি করা হয়। পরে সোনাগুলো গলিয়ে নতুন অলংকার বানানো হয়েছিল।

ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950