করোনায় মারা গেলেন শেকৃবির প্রতিষ্ঠাতা ভিসি অধ্যাপক শাদাত উল্লা

০৩ আগস্ট ২০২১, ১১:৩৩ AM
অধ্যাপক শাদাত উল্লা

অধ্যাপক শাদাত উল্লা © টিডিসি ফটো

করোনায় আক্রান্ত হয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা মারা গেছেন। সোমবার (২ আগস্ট) রাত ২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাকে তার গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হয়।

অধ্যাপক মো. শাদাত উল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অধ্যাপক মো. শাদাত উল্লা বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তিনি উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০১২ সালের ২৬ জুলাই থেকে ২০১৬ সালের ২৫ জুলাই পর্যন্ত তিনি দ্বিতীয়বার উপাচার্যের দায়িত্ব পালন করেন।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬