বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ২ মাদকসেবী গ্রেপ্তার

২৪ জুন ২০২১, ১০:২৪ PM
ইয়াবাসহ দুই মাদকসেবীকে আটক করেছে আগারগাঁও থানা পুলিশ

ইয়াবাসহ দুই মাদকসেবীকে আটক করেছে আগারগাঁও থানা পুলিশ © টিডিসি ফটো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) থেকে ইয়াবাসহ দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুন) রাত ৯টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাদের আটক করে আগারগাঁও থানা পুলিশ।

জানা যায়, শেকৃবির গবেষণা খামারে কর্মকত শ্রমিক রাজু (৩৪) ও তার বন্ধু (বহিরাগত) শেকৃবির শেখ কামাল অনুষদ ভবনে মাদক সেবন করছিল। এসময় সাদা পোশাকে আগারগাঁও থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

সেসময় তাদের কাছ থেকে ৫পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে তাদের আগারগাঁও থানায় নিয়ে যাওয়া হয়।

জানতে চাইলে শেকৃবি প্রক্টর ড. মো. হারুনুর রশিদ সুমন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা এখন পর্যন্তু বিস্তারিত তথ্য জানি না। দুইজন মাদকসেবীকে গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। এ বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬