স্ত্রীর পর করোনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মৃত্যু

১৩ এপ্রিল ২০২১, ১১:১৬ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. এইচ. এম. মাহফুজুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমেদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বলেন, ১৫ দিন আগে হাসপাতালে ভর্তি হন অধ্যাপক মাহফুজ।

এক মাস আগে তার স্ত্রী ইশরাত জাহান দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন। একমাসের ব্যবধানে মা-বাবাকে হারিয়ে তাদের দুটি শিশু সন্তান শোকের সাগরে ভাসলো। 

সিকৃবি উপাচার্যের ব্যক্তিগত সহকারী ফখর উদ্দিন জানান, দীর্ঘদিন থেকে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর কয়েকদিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তার ফুসফুসের ৭২ ভাগ বিকল হয়ে যায়। তবে তিনদিন আগে তার করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ আসে। 

সোমবার (১২ এপ্রিল) শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং আজ দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিস…
  • ১৮ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
যশোরে ১৭৭ রেলক্রসিংয়ের ৯৯টিই অবৈধ, গেটম্যান নেই ৩৪টিতে
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে সেতুর মুখ বন্ধ করে সরকারি জমি দখলের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর আকস্মিক কলেজ পরিদর্শন ঘিরে প্রস্তুতি নেওয়ার…
  • ১৮ অক্টোবর ২০২৬
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
  • ১৮ অক্টোবর ২০২৬