হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য সিকৃবি অধ্যাপক বাসেত

২২ মার্চ ২০২১, ১১:৫৯ PM
অধ্যাপক ড. মো. আব্দুল বাসেত

অধ্যাপক ড. মো. আব্দুল বাসেত © সংগৃহীত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল বাসেত। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখা থেকে এক প্রজ্ঞাপনে নিয়োগাদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি অধ্যাপক ড. মো. আব্দুল বাসেতকে উপাচার্য পদে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার তিনি উপাচার্য পদে যোগদান করবেন বলে জানা গেছে।

অধ্যাপক ড. বাসেত ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে স্নাতক ডিগ্রি নেন। ১৯৯৬ সালে স্নাতকোত্তর ও ২০১২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। ২০১৯ সালের ১ এপ্রিল মন্ত্রিসভায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬