শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি সাদাত, সম্পাদক মমিন

০১ জানুয়ারি ২০২১, ০৭:১৭ PM
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ২০২০-২১ মেয়াদের জন্য সভাপতি পদে কালের কণ্ঠের মো. শাহাদত হোসেন (সাদাত) এবং সাধারণ সম্পাদক পদে আমার সংবাদের মমিন সরকার নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে গোপন ব্যালটে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শেকৃবিসাসের সাবেক সভাপতি প্রিন্স বিশ্বাস ও নির্বাচন কমিশনার সাবেক সাধারণ সম্পাদক মাহসাব রনি ও আহমেদ শাহরিয়ার অনিক দায়িত্বপালন করেন।

পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি ইনকিলাবের আবু তালহা সজীব ও আকাশ বাসফোর। যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ টুডের কায়েস ইবনে জুবায়ের, সাংগঠনিক সম্পাদক দ্যা ডেইলি ক্যাম্পাসের মো. আরাফাত রহমান অভি, কোষাধ্যক্ষ খোলা কাগজের মো. ছিয়াদ খান, দপ্তর সম্পাদক দেশ রূপান্তের এমদাদুল হক।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক যুগান্তরের ইমরান খান, তথ্যপ্রযুক্তি (আইটি) বিষয়ক সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের ওলী আহম্মেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক ইত্তেফাকের মো. আবু হানিফ, কর্মশালা ও যোগাযোগ সম্পাদক স্টুডেন্ট জার্নাল মো. শাহীন আলম। এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন মহিবুল আলম সবুজ, জাগো নিউজের মো.রাকিব খান ও নিউ নেশনের আবদুল্লাহ আল জুবায়ের।

নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুইঁয়া এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের সময় নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950